মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য বড় সুখবর দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকল ধরনের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ভিসা নবায়নের জন্য কোনো দপ্তর বা ইমিগ্রেশনে যাওয়ার প্রয়োজন নেই। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে এটি অটোমেটিক সম্পন্ন হবে।
এই এক মাস বর্ধিত মেয়াদের জন্য কোনো ফি দিতে হবে না।
২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আইন লঙ্ঘন (ওভারস্টে) হয়েছে, তাদের আগের জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা দেওয়ার পর তারাও এই বাড়তি এক মাসের সুবিধা পাবেন।
কাতার সরকার জানিয়েছে, পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। দর্শনার্থী ও প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক