আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৭:০১
PostImage

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি।


ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার (৪ মার্চ) প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘বিপ্লবী গার্ড’-এর চাপে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করা ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই শূন্যতা তৈরি হয়।


এদিকে বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, নিহত সুপ্রিম লিডার খামেনিকে ইরানের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। খামেনির জন্মস্থানও ছিল এই শহরটি। তার শেষ ইচ্ছা অনুযায়ী মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজারে তাকে শায়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে দাফনের চূড়ান্ত সময়সূচী এখনও ঘোষণা করা হয়নি।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমআর//