আন্তর্জাতিক

ইরানের পক্ষে স্লোগান, হাত ভাঙল মার্কিন সিনেট প্রার্থীর

detaillogo
ডেস্ক নিউজ
০৫ মার্চ ২০২৬, ১৪:৪৭
PostImage

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল-এ সিনেটের এক শুনানির সময় ইরানের পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে আহত হয়েছেন নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী ও সাবেক মার্কিন মেরিন ব্রায়ান ম্যাকগিনিস।

বুধবার (৪ মার্চ) United States Senate-এর আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষ্য দিচ্ছিলেন। এ সময় ম্যাকগিনিস দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য দেন এবং ইরানের পক্ষে স্লোগান দেন বলে জানা যায়।

স্লোগান দেওয়ার পর তাকে কক্ষ থেকে বের করে দিতে গেলে তিনজন পুলিশ সদস্য ও মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি-এর সঙ্গে ধস্তাধস্তি হয়। ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরে প্রতিবাদ করতে থাকেন।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে তার হাত ভেঙে যায়। পরে তিনি স্বীকার করেন যে, তার বাম হাতে গুরুতর আঘাত লেগেছে।

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং সহিংসভাবে বাধা দেন। তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনি বিক্ষোভ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সিনেটর টিম শিহি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পরিস্থিতি শান্ত করতেই তিনি এগিয়ে গিয়েছিলেন এবং ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্যেই সেখানে উপস্থিত ছিলেন।

এমআর/