শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন তিনি। সামনে জাতীয় সংসদ-এর ১৩তম অধিবেশন শুরু হওয়াকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিশেষ করে নতুন নির্বাচিত এমপিদের সংসদীয় কাজ শেখানোর জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিএনপি থেকে মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো এমপি হয়েছেন, এই কারণে সংসদের নিয়মকানুন ও কার্যপ্রণালী সম্পর্কে তাদের ধারণা দিতে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় যেসব বিষয় শেখানো হচ্ছে প্রশিক্ষণে এমপিদের সামনে তুলে ধরা হচ্ছে—সংসদের কার্যপ্রণালী ও আচরণবিধি,বিল প্রণয়ন ও পর্যালোচনা পদ্ধতি,বাজেট নথি বিশ্লেষণ,সংসদীয় স্থায়ী কমিটির কাজ,পয়েন্ট অব অর্ডার তোলা,নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংসদে তুলে ধরার কৌশল,এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আলোচনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর,আব্দুল মঈন খান,আমির খসরু মাহমুদ চৌধুরী,হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
এই অধিবেশনকে সামনে রেখে নতুন জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতেই এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।