রাজনীতি

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬, ১৫:০২
PostImage

স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, যা ফৌজদারি অপরাধের শামিল।


স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, যা ফৌজদারি অপরাধের শামিল।


রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, গত দেড় দশকে শেখ হাসিনার শাসনামলে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে এবং শত শত মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। কিন্তু এসব ঘটনার জন্য তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।


তিনি বলেন, গুম ও খুনের শিকার পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়া প্রয়োজন। যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের সন্তানদের মানুষ করা এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


মন্ত্রী বলেন, গুম হওয়া মানুষের পরিবারগুলো অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সন্তানদের শিক্ষিত করা এবং ভালোভাবে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।


আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আন্দোলনে নিখোঁজ বা নিহতদের অনেক সন্তানকে তিনি ছোটবেলা থেকে দেখেছেন। অনেকেই বাবাকে হারিয়ে বড় হয়েছে। ভবিষ্যতে যেন কোনো শিশুকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।


তিনি আরও বলেন, তিনি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–কে বিষয়টি জানাবেন এবং এসব পরিবারের জন্য সরকারি ভাতা চালুর প্রস্তাব দেবেন।


অনুষ্ঠানে সানজীদা আখতার তুলি–এর সভাপতিত্বে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং গুম হওয়া পরিবারের সদস্যরা।


এমআর/