রাজনীতি

আড়ংয়ে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৬:৪১
PostImage

রাজধানীর উত্তরা এলাকায় আড়ং–এর একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।


রাজধানীর উত্তরা এলাকায় আড়ং–এর একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) রাতে জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কেনেন তিনি। তবে কেনাকাটা শেষে শপিং ব্যাগ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে হাতে করেই কাপড় নিয়ে শোরুম ত্যাগ করেন।


ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে কয়েকটি কাপড় নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন।

এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি পোস্ট দেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।


পোস্টে তিনি লেখেন, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনলেও সেটি বহনের জন্য সাধারণ একটি শপিং ব্যাগ না পাওয়া অস্বাভাবিক। পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তবে গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থাও থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও উল্লেখ করেন, একটি ব্র্যান্ড যখন মানুষের আস্থা ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর।

এমআর/