চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়কসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
পদত্যাগকারী নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
জানা গেছে, পৃথক দুটি পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও সামনে এসেছে।
জেলা আহ্বায়ক মো. আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিলেও সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। এতে হতাশা থেকেই তারা পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা
এমআর//