রাজনীতি

সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ১৭:৩৫
PostImage

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর গণভোটের প্রশ্ন পড়তে সময় নেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন।


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর গণভোটের প্রশ্ন পড়তে সময় নেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

তিনি মন্তব্য করেন, “ছাত্র অবস্থায় মনে হয় সালাহউদ্দিন ভাই ভালো ছাত্র ছিলেন না।” শিশির মনির দাবি করেন, তারা নিজেরা অল্প সময়েই প্রশ্নগুলো পড়ে বুঝতে পারেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর চারটি প্রশ্ন পড়তে তিন ঘণ্টা সময় লেগেছে—যা তার মতে অস্বাভাবিক।

তিনি আরও বলেন, “আমরা তো ভালো ছাত্র ছিলাম। আমাদের চারটি প্রশ্ন পড়তে দুই মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের চার প্রশ্ন পড়তে তিন ঘণ্টা সময় লেগেছে। আমার মনে হয়, আবার লেখাপড়া শুরু করা দরকার তার।”

শিশির মনির এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আমলের গণভোটের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৭ সালের ৩০ মে অনুষ্ঠিত সেই গণভোটে প্রশ্ন ছিল একটিই—রাষ্ট্রপতি ও তার নীতি-কর্মপন্থার প্রতি আস্থা আছে কি না, যার জবাবে প্রায় ৮৮ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল।

তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনা করে বলেন, আগে একটি প্রশ্নেই গণভোট সম্পন্ন হয়েছে, আর এখন চারটি প্রশ্ন পড়তেই দীর্ঘ সময় লাগছে—যা নিয়ে তিনি কটাক্ষ করেন।


এমআর//