খেলা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
PostImage

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা করা হয়।

ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ তানজিদ হাসান তামিম এবার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটে তার অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।


প্রথম টেস্টের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।