আন্তর্জাতিক

আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

detaillogo
ডেস্ক নিউজ
২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯
PostImage

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সংঘাত নিরসনে প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় অপরিশোধিত তেলের বাজারে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে টানা সপ্তম দিনের মতো এ তেলের দাম ২.৮ শতাংশ পর্যন্ত বেড়েছিল। অন্যদিকে, একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে পৌঁছেছে। আগের ট্রেডিং সেশনে এটির দাম ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে সংবেদনশীল কূটনৈতিক আলোচনা গণমাধ্যমের মাধ্যমে পরিচালনা করতে তারা আগ্রহী নয়। এক বিবৃতিতে সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনাতেই গুরুত্ব দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই যেকোনো চুক্তিতে পৌঁছাতে চায় ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে।