খেলা

নাসিরকে নিয়ে মামলার মধ্যে তামিমার আবেগঘন স্ট্যাটাস

detaillogo
ডেস্ক নিউজ
১১ মে ২০২৬, ১৪:৫৮
PostImage

নাসির হোসেন ও তামিমা সুলতানাকে ঘিরে চলমান মামলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তামিমা।


নাসির হোসেন ও তামিমা সুলতানাকে ঘিরে চলমান মামলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তামিমা। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। বিয়ের ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, বৈধভাবে তালাক সম্পন্ন না করেই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।


মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। গত বুধবার (৬ মে) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করে, অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।

এ ঘটনায় সোমবার ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তামিমা সুলতানা। সেখানে তিনি লেখেন—

“অপরাধ?

হ্যাঁ, অপরাধ তো হয়েছে!

যে সমাজে শিশু, বৃদ্ধা ও গর্ভবতী নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়, সেখানে একজন ডিভোর্সি নারীকে বিয়ে করে সম্মান দেওয়াটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ।”

তিনি আরও লেখেন, সমাজে নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনাগুলো যথেষ্ট গুরুত্ব পায় না। অথচ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা ও সংবাদে বেশি আগ্রহ দেখা যায়। স্ট্যাটাসের শেষদিকে স্বামী নাসির হোসেনের প্রতি সমর্থন জানিয়ে তামিমা বলেন—

“নাসির হোসেন কাপুরুষদের সমাজে আমার বীরপুরুষ।”