আন্তর্জাতিক

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পাঁচ কঠোর শর্ত, পাল্টা জবাব তেহরানের

detaillogo
ডেস্ক নিউজ
১৭ মে ২০২৬, ১৭:০৬
PostImage

চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের কাছে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র।


চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের কাছে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ওয়াশিংটনের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে— যুদ্ধকালীন কোনো ক্ষতিপূরণ না দেওয়া এবং ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া। এছাড়া যুক্তরাষ্ট্র চায়, ইরানের মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু থাকুক।

প্রস্তাবিত শর্ত অনুযায়ী, সব ধরনের যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ সম্পদের ২৫ শতাংশও ছাড় দিতে রাজি নয় বলে জানিয়েছে।


অন্যদিকে ইরানও পাল্টা পাঁচটি শর্ত দিয়েছে। তেহরানের দাবির মধ্যে রয়েছে— লেবাননে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এছাড়া ইরান তাদের অবরুদ্ধ সম্পদ সম্পূর্ণ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকার স্বীকৃতির দাবি জানিয়েছে।

চলতি বছরের শুরুতে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পরে ইরানও পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।