জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্নয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যা ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে কিন্ত ৭৫ শতাংশ হ্যা ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ ,ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্ত আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামীলীগের বিচার করবো কিন্ত নারায়ণগঞ্জের এক নাম্বার গড ফাদার আইভিকে তারা মুক্তি দিয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে এসো তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার মতো গুন্ডার মোকাবেলা করেছি। আর কোন গুন্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে আমার জীবনের উপর ঝুকি হতে পারে কিন্ত আমি বলেছি মৃত্যু হলেও আমি এখানে আসবো। যদি আমার ভাইয়ের উপর হওয়া এই হামলার বিচার না হয় তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও করে এর জবাব চাইবো।
তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পরে গেছি। কিন্ত জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।
এর আগে বিকেল ৩ টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত দূর্বৃত্তরা হামলা চালিয়ে সভামঞ্চের প্যান্ডেল ভাংচুর করে। এসময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে হামলা কারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে এব্যাপারে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এনসিপির ফলজ উৎসবে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজে ঘটনাস্থলে গিয়েছি। বিএনপি বা ছাত্রদলের কেউ তাদের অনুষ্ঠান পন্ড করতে হামলা করেনি। আমরা নাসিরুদ্দিন পাটোয়ারী যাবার আগ পর্যন্ত অনুষ্ঠান স্থলে ছিলাম। তিনি যাবার পর আমরা চলে আসছি। তবে বিএনপিকে বদমান করার জন্য অপবাদ দেয়া হচ্ছে।
রাজনীতি