২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, নারায়ণগঞ্জ জেলা শাখার সেটআপ সম্পন্ন
সভাপতি : আকরাম হোসেন
সেক্রেটারি : হাসিবুল ইসলাম সিফাত
রাশেদুল ইসলাম:
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন আকরাম হোসেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল ইসলাম সিফাত।
২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নারায়নগঞ্জ জেলার সাবেক সভাপতি ড.ইকবাল হোসেন ভূঁইয়া।
পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।