সারাদেশ

রূপগঞ্জ থানার ওসি সালাহউদ্দিনকে জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৬, ১১:২৬
PostImage

আলেম-উলামাদের প্রতি ওসির আন্তরিক ভালোবাসা, মাদকবিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা


নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ এইচ এম সালাহউদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দিয়েছে জাতীয় খতিব ফাউন্ডেশন, রূপগঞ্জ উপজেলা ও পূর্বাচল জোন।


জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা ও পূর্বাচল জোনের সভাপতি মুফতি মোহাম্মদ মুসলেহ উদ্দিন সালেহী সাহেবের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আহমাদুর রহমান জামালীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ রূপগঞ্জ থানায় উপস্থিত হয়ে ওসি মহোদয়কে এ সংবর্ধনা প্রদান করেন।


এ সময় নেতৃবৃন্দ ওসি এ এইচ এম সালাহউদ্দিনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। তারা বলেন, ওসি মহোদয় আলেম-উলামা, ইমাম ও খতিবদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং তাঁদের যথেষ্ট ভালোবাসেন। ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের সম্মানিত আলেমদের প্রতি তাঁর এই শ্রদ্ধা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।


এদিকে বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাহউদ্দিন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর কার্যকর উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন জাতীয় খতিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।


সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ইমাম, খতিব, আলেম-উলামা ও বিশেষ করে মজলুম ইমাম-খতিবদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় সংগঠনটি সব সময় তাঁদের পাশে থেকে কাজ করে যাবে। সমাজে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় প্রশাসন এবং আলেম-উলামাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।


নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও আলেম-উলামাদের সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সংবর্ধনার জবাবে ওসি এ এইচ এম সালাহউদ্দিন জাতীয় খতিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় এক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।