অর্থনীতি

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ওমরাহ পালনের সুযোগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯
PostImage

পবিত্র রমাদান মাসে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে তাল মিলিয়ে দেশেও চলছে ইবাদত-বন্দেগির বিশেষ আয়োজন। এ উপলক্ষে নগদ তাদের ‘নগদ ইসলামিক’ ওয়ালেট


পবিত্র রমাদান মাসে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে তাল মিলিয়ে দেশেও চলছে ইবাদত-বন্দেগির বিশেষ আয়োজন। এ উপলক্ষে নগদ তাদের ‘নগদ ইসলামিক’ ওয়ালেট ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে পবিত্র ওমরাহ পালনের বিশেষ সুযোগ।

এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে ‘নগদ ইসলামিক’ ওয়ালেট ব্যবহারকারী গ্রাহককে তাদের অ্যাকাউন্ট থেকে ন্যূনতম ৩,০০০ টাকা লেনদেন করতে হবে। তবে পারসন-টু-পারসন (P2P) লেনদেন এই শর্তের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ P2P ছাড়া অন্যান্য সেবায় অন্তত ৩,০০০ টাকা লেনদেন করলেই গ্রাহক ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন।

প্রথম রমাদান থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে শেষ রমাদান পর্যন্ত। নির্ধারিত সময় শেষে যোগ্য লেনদেনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত ভাগ্যবান গ্রাহকদের সঙ্গে ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকসেবা কেন্দ্র থেকে ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানানো হবে।

নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, “পবিত্র রমাদান মাসে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা ও লেনদেন ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে সম্পন্ন করলে পবিত্র ওমরাহ পালন করার সুযোগ পেতে পারেন। মহান আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার অংশীদার হওয়ার প্রত্যাশা থেকেই আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।”

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নগদ কর্তৃপক্ষের এবং ‘নগদ ইসলামিক’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

  • অংশ নিতে হলে গ্রাহকের নগদ ইসলামিক অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন থাকতে হবে।

  • কেউ অসদুপায় অবলম্বন করলে বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে তাকে এই ক্যাম্পেইন থেকে অযোগ্য ঘোষণা করা হবে।

রমাদানের এ বিশেষ আয়োজনে ধর্মপ্রাণ গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেনের পাশাপাশি পবিত্র ওমরাহ পালনের সুযোগ তৈরি করেছে নগদ।

এমআর/