আন্তর্জাতিক

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ১৩:৪২
PostImage

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান।


সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন তারা পুরোপুরি “প্রতিরক্ষা কৌশল”-এ মনোযোগ দিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি করেছিল কিন্তু “ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ বেছে নিয়েছে”, তাদের ওপর “চিরস্থায়ী লজ্জা” নেমে আসবে।

আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেহরান নিজেকে মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মনে করে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন,

“ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমার আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে ভাবুন। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অন্য দেশে অপরাধ সংঘটনে দ্বিধা করে না।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই আরও বলেন,

“বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তা হলো ইরান।”

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান আঞ্চলিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে।


এমআর/