জাতীয়

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
PostImage

২৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাবিবুর রহমান


নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।


২৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাবিবুর রহমান

জনাব মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর।


এর আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।