সারাদেশ

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ১৭:১৪
PostImage

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে পূর্বাচল ‘সী শেল পার্ক’-এ ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা  সাংবাদিক ফোরামের  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে পূর্বাচলের সীশেল পার্কে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মমিনুল হক সরকার। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম। 

এসময় পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ রূপগঞ্জের বিভিন্ন সংগঠনের ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং রূপগঞ্জের সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।