র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিরোধী দলের আপত্তির মধ্যে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
এসআরবি বিল পাসের জন্য উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমাজের চাহিদার কারণেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হচ্ছে।
তবে বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য বিলটি পাস না করার আহ্বান জানান। বিরোধী দলের আপত্তির মধ্যেই শেষ পর্যন্ত কণ্ঠভোটে এসআরবি বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়।