আন্তর্জাতিক

বর্ণাঢ্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী পিকনিক উদযাপন

detaillogo
ডেস্ক নিউজ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২
PostImage

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী পিকনিক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী পিকনিক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মিশিগানের স্টার্লিং হাইটস সিটির জেমস সি. নেলসন পার্কে এ পিকনিকের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও অ্যাডভোকেট দীপক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুর ৩টায় ২৫টি বেলুন ও প্ল্যাকার্ড উড়িয়ে, উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পিকনিকের উদ্বোধন করা হয়। এ সময় হাজী আব্দুর রকিব পবিত্র কোরআন তেলাওয়াত করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বকে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, ডিজিএম জয়নাল আহমদ, ফিজারেল স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ্যাপক আমিনুল হক, তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূঁইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহিম ও কাউন্সিলম্যান কামরুল হাসান।


মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন প্রফেসর এম. মোস্তফা কামাল, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লিমা, অ্যাডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাংবাদিক তুফায়েল রাজা, সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রানা, সাংবাদিক সাহেদ আহমদ, সাংবাদিক সুলায়মান আহমদ, সাব্বির খান, খোকন আহমদ, আলী রাজা রাজু, লন্ডন থেকে আগত বদরুল আলম, সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ, সালেহ রাজেল ও আব্দুল বাছিত।


এ ছাড়া গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে খাজা নুরুদ্দীন, আব্দুর রহমান, কয়েস আহমদ, মুজিবুর রহমান, ডা. এমদাদুর রহমান, আশরাফুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, নজরুল ইসলাম, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, আবু উবায়দা, আজিজুল হক, আজিজুর রহমান, আব্দুস শহীদ, আবু তোয়াহের, শামছুল আলম, জালাল উদ্দীন, রমিজ উদ্দীন, গোলাম আজম মাসুক, আমিনুল ইসলাম, নিজাম উদ্দীন, মোং শুয়াইব, হেলাল আবেদীন, আবুল খালিক, কয়েছ আহমদ, মাহদী, মাহবুব রহমান মাহদী, রাজু আহমদ, সফিকুল ইসলাম রুবেল ও আহমদ সাদীসহ অনেকে সপরিবারে উপস্থিত ছিলেন। মহিলা নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।


পিকনিকের তৃতীয় পর্বে শিশু-কিশোর, পুরুষ ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন বয়সভিত্তিক ২৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১০০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।


এ ছাড়া সংগঠনের ২৮তম বার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে পৃথক দুটি কেক কাটা হয়। পরে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ফ্রিজ, টেলিভিশন, ল্যাপটপসহ আরও ১৫টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘সংগঠনের এক ঐতিহাসিক মুহূর্তে আমি সংগঠনের দায়িত্বে থাকায় নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। সংগঠনের সব পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে ঐতিহাসিক রজতজয়ন্তী পিকনিক উদযাপন করতে পেরে প্রবাসী জৈন্তিয়াবাসী আনন্দিত ও গর্বিত।’


তিনি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সব নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আমেরিকাপ্রবাসীদের নিয়ে গঠিত সংগঠনটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।