রাজনীতি

নিজেই ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৬:৪৮
PostImage

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি নিজেই নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে প্রকাশ করবেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আগামীকাল (বুধবার) আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব।” তিনি আরও উল্লেখ করেন যে, পদত্যাগের আগেই তিনি তার আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন।


উল্লেখ্য, মঙ্গলবার সকালেই সাবেক এই উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করেছিল আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। সেই খবরের প্রতিক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আসিফ মাহমুদ নিজ থেকেই এই উদ্যোগ নিলেন।

এমআর/