জাতীয়

রূপগঞ্জের ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি ও সামুরাইসহ আটক ৬

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় তিন বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।


বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিন বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।


চেকপোস্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।