বাংলাদেশের পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।
বুধবার (৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে সুইজারল্যান্ডের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব
বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পল্লী উন্নয়ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা
উভয়পক্ষই আশা প্রকাশ করেন, পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সহযোগী। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এমআর/