সারাদেশ

জগতি স্টেশন চালু ও আধুনিকায়নের দাবিতে ট্রেন থামিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ০৮:২৫
PostImage

দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার 'জগতি' পুনরায় চালু এবং আধুনিকায়নসহ চার দফা দাবিতে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।


দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার 'জগতি' পুনরায় চালু এবং আধুনিকায়নসহ চার দফা দাবিতে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে সেটি থামিয়ে দেন। প্রায় এক ঘণ্টা ট্রেনটি আটকে রেখে তারা তাদের দাবিদাওয়া তুলে ধরেন।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো:
১. দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করা।
২. স্টেশনের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি।
৩. গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করা।
৪. স্টেশনের ঐতিহ্য রক্ষা ও সংস্কার করা।

বিক্ষোভকারীরা জানান, ঐতিহাসিক এই স্টেশনটি অযত্ন ও অবহেলায় বন্ধ হয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এমআর//