প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দেশের সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেকে সশস্ত্র বাহিনী পরিবারের অংশ মনে করেন এবং দায়িত্বে থাকা সদস্যদের প্রতি সরকারের বিশেষ দায়বদ্ধতা রয়েছে। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, সেই লক্ষ্যকে সামনে রেখেই সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে সুস্থ ও ভালো থাকার কামনা করেন।
এমআর//