রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম–কে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।তিনি আরও বলেন, আর এস ফাহিমের বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। এসব মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।
এমআর//