অর্থনীতি

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১
PostImage

আমদানি নির্ভর হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম প্রায়ই ওঠানামা করে।


আমদানি নির্ভর হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম প্রায়ই ওঠানামা করে। সর্বশেষ গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


সংগঠনটি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। সেই অনুযায়ী বুধবার (৮ এপ্রিল) সারাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন এই দামেই।

বাজুস নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।


এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার কিছুটা কমবেশি হতে পারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয়ভাবে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের এই সমন্বয় করা হয়েছে।