শিক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৬

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ১৩:০২
PostImage

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকার।


উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।


এ বিষয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীক্ষার তারিখ নিশ্চিত করেন।

এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্ন থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।

এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি চালুর দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।