সারাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১৩:৫১
PostImage

চট্টগ্রামের সরকারি সিটি কলেজ-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


চট্টগ্রামের সরকারি সিটি কলেজ-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের পর প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে চলমান স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজের একটি ভবনের দেয়ালে লেখা একটি গ্রাফিতি কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। সেখানে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা পরিবর্তন করে ‘গুপ্ত রাজনীতি’ লেখা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার সকাল থেকে উত্তেজনার জেরে দুপুরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় এক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ছাত্রদল ও ছাত্রশিবির উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, প্রথমে শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।