রাজনীতি

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪
PostImage

মানহানির মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।


মানহানির মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এই মামলায় আগাম জামিন চাইতে সোমবার সকালে হাইকোর্টে হাজির হন আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলার পর একই দিন আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, মানহানির অভিযোগে একজনের পক্ষে অন্যজন মামলা করতে পারেন না। এটি নিয়মবহির্ভূত। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশিকুজ্জামান নজরুল জামিন আবেদনে আপত্তি না জানালেও বলেন, দায়িত্বশীল পদে থেকে তার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।