সারাদেশ

পবিপ্রবিতে পিডি অবরুদ্ধ, কমিশন দাবির অভিযোগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬, ১২:৫৯
PostImage

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তার নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তার নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী পিডির কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।


অবরুদ্ধ অবস্থায় পিডি অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি বলেন, কমিশন দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।