জাতীয়

ডিএমপি ডিসি মাসুদ আলম চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৩:৪৪
PostImage

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি করা হয়।

বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পুলিশ বাহিনীতে সুপরিচিত।


দায়িত্ব পালনকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসা কুড়ায়।

রমনা জোনে যোগদানের আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)-এর ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।