সারাদেশ

ঈদুল আজহায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে যেসব রুটে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৪:১৯
PostImage

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন

চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম, চাঁদপুর ঈদ স্পেশাল-১ বিকেল ৩:৩০-এ চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮:২০-এ চাঁদপুর পৌঁছাবে।

চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮:৫০-এ চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা-তিস্তা স্পেশাল-৩ সকাল ৯:৩০-এ ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪:১০-এ দেওয়ানগঞ্জ পৌঁছাবে।

তিস্তা স্পেশাল-৪ বিকেল ৪:৩০-এ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১:২০-এ ঢাকা পৌঁছাবে।

ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার-শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় ছেড়ে বেলা ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ- শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫:৪৫-এ ছেড়ে সকাল ৮:৩০-এ কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ দুপুর ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর-পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ সকাল ৭টায় ছেড়ে রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ সকাল ৮:১৫-এ পার্বতীপুর থেকে ছেড়ে বেলা ২:২০-এ জয়দেবপুর পৌঁছাবে।


চলাচলের সময়সূচি

চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেনগুলো ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলবে।

পার্বতীপুর স্পেশাল ট্রেনগুলো ঈদের আগে ২৪–২৬ মে এবং ঈদের পরের তিন দিন চলবে।

শোলাকিয়া স্পেশাল ট্রেনগুলো শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

যাত্রীদের চাপ কমানো এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।