জাতীয়

চার সপ্তাহ পর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ১১:৩৮
PostImage

সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে।


সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর দেশের হামের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর সেই কার্যক্রমে ধারাবাহিকতা বজায় ছিল না। এ কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় পর্যাপ্ত হামের টিকা মজুত ছিল না। তবে অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে।
সোমবার সকালে আকস্মিকভাবে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টার দিকে বরিশাল সদর হাসপাতালে গিয়ে প্রথমে টিকিট কাউন্টার পরিদর্শন করেন। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন।
পরে তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।