শিক্ষা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ০৯:৪২
PostImage

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন।


শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শেষ হবে। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। শিক্ষামন্ত্রী বলেন, এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ আপত্তি জানালে সবার সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময় পিছিয়ে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর শিক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পাবলিক পরীক্ষার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারের একটি বড় পরিকল্পনার কথা জানান মন্ত্রী।  এহছানুল হক মিলন বলেন, ‘সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে। এই সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।’


শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন।  তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে বোর্ডগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।