সারাদেশ

দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১৩:১৩
PostImage

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।


দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জনের শরীরে। এই সময়ে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।


মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে আরও ৪ শিশু। সব মিলিয়ে একদিনে প্রাণহানি হয়েছে ১২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত দুই মাসে সন্দেহজনক হামে মারা গেছে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৪ জনের। ফলে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।