ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে নিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড, যা বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলে জায়গা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, রুবেন দিয়াস, রাফায়েল লেয়াও ও গনসালো রামোসদের মতো তারকারা।
গোলরক্ষক হিসেবে দলে আছেন দিয়োগো কস্তা, জোসে সা ও রুই সিলভা। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে রিকার্দো ভেলহোকে। বিশ্বকাপে গ্রুপ পর্বে পর্তুগাল জাতীয় ফুটবল দল খেলবে ডি আর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান ও ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ৬ জুন চিলি জাতীয় ফুটবল দল এবং ১০ জুন নাইজেরিয়া জাতীয় ফুটবল দলর বিপক্ষে খেলবে পর্তুগিজরা।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ: দিয়োগো দালোদ, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউহো।
মাঝমাঠ: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসিকাও, স্যামুয়েল কস্তা।
আক্রমণভাগ: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো।