অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ০৬:১১
PostImage

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।


ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল থেকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রতিবাদে আন্দোলনকারীরা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, ব্যাংকের কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিলেন। জনভোগান্তি এড়াতে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হচ্ছিল। তারই ধারাবাহিকতায় সোমবার অফিস শুরুর আগে প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।