আন্তর্জাতিক

মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়ের

detaillogo
ডেস্ক নিউজ
০২ জুন ২০২৬, ১৪:৫১
PostImage

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ করলে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারে।


পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ করলে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারে। তবে দেশের স্বার্থে তিনি সেই তথ্য প্রকাশ করবেন না বলেও মন্তব্য করেছেন। মঙ্গলবার (২ জুন) বিজেপির বিরুদ্ধে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


মমতা বলেন, “বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল, যা নিয়ে সেখানে ব্যাপক আন্দোলন হয়েছিল। পরে সেই মামলার আসামিরা পশ্চিমবঙ্গে চলে আসে। আমাদের রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করেছিল। কিন্তু এরপর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ফোন করে বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছিলেন।” তিনি আরও বলেন, “কাকে দিয়ে খুন করানো হয়েছিল, কার কার নাম সামনে এসেছিল—সবই আমার জানা। সরকার বদল হলেও আমার স্মৃতি মুছে যায়নি। আমি সব জানি।”


তৃণমূল কংগ্রেস প্রধান দাবি করেন, দীর্ঘদিন তিনি এসব বিষয়ে নীরব ছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে কথা বলতে হচ্ছে। তার ভাষায়, “আমি সেই নাম বলতে চাই না। বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই দেশের স্বার্থে সেই নাম প্রকাশ করব না।”

যদিও বক্তব্যে তিনি কোনো ব্যক্তি, ঘটনা বা সংগঠনের নাম সরাসরি উল্লেখ করেননি। তবে ভারতের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশের আলোচিত একটি হত্যাকাণ্ড এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারের প্রসঙ্গ ইঙ্গিত করেছেন।

কলকাতার ওয়াই-চ্যানেলে আয়োজিত ওই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।