সারাদেশ

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬, ১১:১৯
PostImage

জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছে।


জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছে।

মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে এ কর্মসূচির উদ্ধোধন করেন।

রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়ির সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন,পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল,রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষখ সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির সভাপতি মেহেদী হাসান, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল প্রমুখ।

পরে বৃক্ষরোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।