রাজনীতি

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬, ১১:৪৯
PostImage

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রস্তাবিত এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে। 

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর আল ফালাহ মিলনায়তন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই ছায়া বাজেট উপস্থাপন করেন নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।
প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ২৪ দশমিক ০৯ শতাংশ। শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এদিকে, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৫ দশমিক ১৯ শতাংশ।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা বা ৭ দশমিক ৭৮ শতাংশ বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা (৬.১৫ শতাংশ), সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা (৫.৭৪ শতাংশ), স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা (৫.৩৯ শতাংশ) এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা (৫.৩৯ শতাংশ) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা (৫.১৮ শতাংশ), জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা (৪.১০ শতাংশ) এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা (২.৯৭ শতাংশ) বরাদ্দের প্রস্তাব রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-ও তাদের ছায়া বাজেট ঘোষণা করেছিল। জামায়াতের এই প্রস্তাবিত বাজেট মূলত বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা হিসেবে সরকারের বাজেটের ওপর রাজনৈতিক ও নীতিগত অবস্থান তুলে ধরার উদ্দেশ্যে উপস্থাপন করা

আরও পড়ুন