খেলা

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, তিনে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১২:০৮
PostImage

ফুটবল বিশ্বকাপ মানেই মাঠে তারকাদের নৈপুণ্যের লড়াই। তবে মাঠের বাইরেও সমর্থকদের নজর থাকে দলগুলোর আকর্ষণীয় জার্সির দিকে।


ফুটবল বিশ্বকাপ মানেই মাঠে তারকাদের নৈপুণ্যের লড়াই। তবে মাঠের বাইরেও সমর্থকদের নজর থাকে দলগুলোর আকর্ষণীয় জার্সির দিকে। এবারের বিশ্বকাপকে সামনে রেখে হোম ও অ্যাওয়ে কিটের নান্দনিকতা, ঐতিহ্য এবং সৃজনশীলতার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে সেরা জার্সির তালিকা। সেখানে সবার ওপরে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

তালিকার ১০ নম্বরে রয়েছে মরক্কো। দেশটির ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও কারুশিল্পের ছোঁয়া জার্সিকে দিয়েছে ভিন্নমাত্রা।


৯ নম্বরে থাকা স্পেন তাদের ঐতিহ্যবাহী হোম জার্সির পাশাপাশি ক্রিম রঙের অভিজাত অ্যাওয়ে কিটের জন্য প্রশংসা কুড়িয়েছে।

৮ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। বিশেষ করে তাদের বেগুনি রঙের ফ্লোরাল ডিজাইনের অ্যাওয়ে জার্সি নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

৭ নম্বরে থাকা জাপান সামুরাই ব্লু হোম কিটের পাশাপাশি বেসবল ইউনিফর্ম থেকে অনুপ্রাণিত অফ-হোয়াইট অ্যাওয়ে জার্সির মাধ্যমে তৈরি করেছে নস্টালজিয়ার আবহ।


৬ নম্বরে জায়গা পেয়েছে মেক্সিকো। আদিবাসী সংস্কৃতির অনুপ্রেরণায় তৈরি হোম ও অ্যাওয়ে জার্সির পাশাপাশি কালো রঙের থার্ড কিটটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

৫ নম্বরে রয়েছে ব্রাজিল। চিরচেনা হলুদ হোম জার্সির সঙ্গে আমাজন রেইনফরেস্ট থেকে অনুপ্রাণিত নীল-কালো অ্যাওয়ে কিট বিশ্বকাপের অন্যতম সাহসী ডিজাইন হিসেবে বিবেচিত হয়েছে।

৪ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র ১৯৯৪ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনেছে তাদের লাল-সাদা হোম কিটে। পাশাপাশি ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ থিমের অ্যাওয়ে জার্সিও সমর্থকদের মন জয় করেছে।


৩ নম্বরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের পাশাপাশি বুয়েনস আইরেসের শিল্প সংস্কৃতি থেকে অনুপ্রাণিত কালো অ্যাওয়ে জার্সিটি ব্যাপক প্রশংসা পেয়েছে।

২ নম্বরে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসকে আধুনিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাদের নতুন জার্সি।

সবশেষে, ফ্যাশন ও নান্দনিকতার বিচারে সবার ওপরে অবস্থান করছে ফ্রান্স। ফোল্ড-ওভার কলার, ব্রোঞ্জ ডিটেইলিং এবং নীল রঙের বিভিন্ন শেডের সমন্বয়ে তৈরি তাদের হোম ও অ্যাওয়ে জার্সি এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় কিট হিসেবে নির্বাচিত হয়েছে।


সূত্র: নিউ ইয়র্ক পোস্ট