জাতীয়

আজ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ১৪:১৯
PostImage

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সারা দেশে বৃহস্পতিবার (১১ জুন) থেকে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে


বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সারা দেশে বৃহস্পতিবার (১১ জুন) থেকে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার সময়সীমা নির্ধারিত ছিল। তবে নতুন সিদ্ধান্তে ব্যবসা পরিচালনার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।


বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফলে আজ থেকেই সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তিনি এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন জানান। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে বিদ্যুৎ বিভাগ সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল। তবে ঈদের পর পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হয়।

নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন এবং ক্রেতারাও কেনাকাটার জন্য আরও বেশি সময় পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।