রাজনীতি

অক্সফোর্ড ইউনিয়নে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আলোচনায় হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম

detaillogo
ডেস্ক নিউজ
১৫ জুন ২০২৬, ০৭:২২
PostImage

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে অনুষ্ঠিত এক বিশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন


যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে অনুষ্ঠিত এক বিশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। রোববার (১৪ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আলোচনার বিষয় ছিল ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’।


অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের ভূমিকা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও তারা নিজেদের মতামত তুলে ধরেন।


আলোচনায় আন্তর্জাতিক বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারণী বিষয়ে আগ্রহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং তরুণ নেতৃত্বের সম্ভাবনা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং ছাত্র আন্দোলনের প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

আরও পড়ুন