জাতীয়

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯
PostImage

আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।

এর আগে, বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপ, কর্মকর্তা বদলি ও শোকজ নোটিশ ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, এটি কোনো ব্যক্তিস্বার্থের বিষয় নয়; বরং প্রতিষ্ঠান ও আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার প্রয়াস। তিনি দাবি করেন, একটি ‘কুচক্রী মহল’ সীমিত সংখ্যক কর্মকর্তাকে ব্যবহার করে সরকারি নীতিগত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এমআর//