জাতীয়

ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ, ৫ হাজার ভিসার অনুমোদন

detaillogo
ডেস্ক নিউজ
০৬ আগস্ট ২০২৬, ১৪:৩৭
PostImage

দেশটির কৃষকরা এখন থেকে কৃষি শ্রমিক ভিসায় বাংলাদেশি কর্মী নিয়োগ করতে পারবেন।


বাংলাদেশি শ্রমিকদের জন্য কৃষি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ওমান। দেশটির কৃষকরা এখন থেকে কৃষি শ্রমিক ভিসায় বাংলাদেশি কর্মী নিয়োগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওমানভিত্তিক সংবাদমাধ্যম Oman Observer এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে দেশটির কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে নিবন্ধিত কৃষকরা প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিকের জন্য ভিসার আবেদন করতে পারবেন।


এর আগে ওমান কৃষি অ্যাসোসিয়েশনের (ওএএ) আল দাহিরা শাখা কৃষি শ্রমিক নিয়োগের নতুন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এই সুবিধা কেবল আল দাহিরা শাখার নিবন্ধিত সদস্যরা পাবেন। আবেদনকারীদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণ, কৃষি হোল্ডিংয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।বে।


বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ওমানের কৃষকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অ্যাসোসিয়েশনের আল মুরতাফার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। যদি আবেদনে কোনো ধরনের অসঙ্গতি থাকে তাহলে এটি গ্রহণযোগ্য হবে না।


ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের (সানাদ) স্বত্ত্বাধিকারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, সবমিলিয়ে ৫ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আর এগুলোর সুবিধা শুধুমাত্র ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরাই পাবেন। শ্রমিকদের এ কোটা আবার গভর্ননেন্ট পর্যায়ে ভাগ করা হবে। এতে করে একটি অ্যাসোসিয়েশন ৩৩০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে।

কৃষি মৌসুমের সময় ওমানের কৃষকরা যেন শ্রমিক পান তার জন্য বাংলাদেশি শ্রমিক নেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন