দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য—মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।
তিনি বলেন, কোনো ধরনের চাপ নয়—নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে কমিশনের দুই কমিশনারও নিয়োগ পান।