জাতীয়

বিদ্যুৎ খাতের সিদ্ধান্ত ও চুক্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে: চিফ হুইপ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২
PostImage

বিদ্যুৎ খাতে আগের সরকারের করা দায়মুক্তির ব্যবস্থা বাতিল করা হয়েছে।


আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা সীমিত করে সরকারকে সরাসরি দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বর্তমান সরকার সেই ব্যবস্থা পরিবর্তন করেছে।


তিনি জানান, বিদ্যুৎ খাতে আগের সরকারের করা দায়মুক্তির ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন বিদ্যুৎ খাতের বিভিন্ন সিদ্ধান্ত ও চুক্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ।


নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎসংকট নিয়ে সরকারকে প্রশ্ন করা যাবে না—এমন কোনো ব্যবস্থা থাকা উচিত নয়। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিদ্যুৎসংকট সমাধানে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় প্রয়োজন বলে জানান চিফ হুইপ।


বিদ্যুৎসংকট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, একটি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় লাগে। পাঁচতলা ভবন নির্মাণেও যেখানে দীর্ঘ সময় প্রয়োজন, সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রাতারাতি সম্ভব নয়।


তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ—সবকিছুতেই সময় লাগে। ফলে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে নতুন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়।


আগের সরকারের বিদ্যুৎ খাতের চুক্তি ও ব্যবস্থাপনার সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে দায়মুক্তির ব্যবস্থা করা হয়েছিল। এর ফলে বিদ্যুৎ উৎপাদন না করেও অনেক প্রতিষ্ঠানকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে।


কোনো কোনো কেন্দ্র থেকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না হলেও মাসে কোটি কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। চিফ হুইপ বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেও এভাবে অর্থ পরিশোধের কারণে দেশের বিপুল অর্থ অপচয় হয়েছে। এই অর্থ দেশের শিল্পকারখানা ও উৎপাদন খাতে প্রণোদনা হিসেবে ব্যবহার করা যেত।


নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎসংকট সমাধানে কাজ করছে। তবে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজ

আরও পড়ুন