জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরায় নজরদারি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪
PostImage

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।


বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। পুরো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।


এসব ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের সংশয় বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।